একদিনে নতুন রেকর্ড: আক্রান্ত ৭ হাজার ২১৩, মৃত্যু ৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। গতকাল মৃত্যু হয়েছিল ৫২ জনের।

এছাড়াও নতুন করে আরও ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। গতকাল আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জনে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর