কড়া লকডাউন চলছে: বাস ছাড়া সবই আছে রাজপথে

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে চলা এই লকডাউনের মঙ্গলবার (৬ এপ্রিল) ছিল দ্বিতীয় দিন। এই লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া হলে কার্যকর থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে বাস ছাড়া প্রায় সব ধরণের যান চলাচল করলেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী দাবি করেন কড়াকড়িভাবে পালিত হচ্ছে। দ্বিতীয় দিনেও বাস বাদে রাজধানীতে প্রায় সকল ধরণের যানবাহন বেশ জট বাঁধিয়ে চলাফেরা করছে। রাজপথে চলেছে হ-য-ব-র-ল অবস্থা।

রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ে অফিসগামী সাধারণ যাত্রীরা। তারা বলেন, অফিস আদালত সব খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।

এছাড়া দোকানপাট খোলে দেওয়ার জন্য ব্যবসায়ীদের আন্দোলনতো আছেই। তারা মঙ্গলবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের দাবি লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতি দেওয়ার। অন্যথায় তারাই দোকান খুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর