ঘাটাইলে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
রাস্তার দুই পাশে সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। এ সময় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার(৬ এপ্রিল)দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী পৌরসভার সরকারী জায়গা দখল করে দোকান পাট পরিচালনা করে আসছে।তাদের কে মাইকে ঘোষণা দিয়ে জায়গা খালি করে দিতে বলা হলে কোন কর্নপাত করেনি বলে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, এ অভিযান আরো জোরদার হবে এবং অব্যাহত থাকবে।
উত্তম আর্য্য/বার্তাবাজার/পি