ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লকডাউন যেন চলছে চোর পুলিশের খেলার মত। লকডাউনকে তোয়াক্কা না করে অবাধে চলছে মানুষের চলাচল ও যানবাহন।
আজ ৬ এপ্রিল মঙ্গলবার চলছে লকডাউনের ২য় দিন কিন্তুু সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে মানুষ লকডাউন অপেক্ষা করে অবাধে করছেন ঘুরাঘুরি খোলা হচ্ছে দোকানপাট ও রেস্টুরেন্টে। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখলেই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে,চলে গেলে আবার সব কিছু খোলা হচ্ছে। রাস্তায় চলতেছে সব ধরনের যানবাহন। এই যেন এক চোর পুলিশের খেলা।
প্রশাসনের পক্ষে থেকে বারবার করোনার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হলেও কেউ তা পালন করছে না।
অনেকে আবার রাস্তায় বের হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাচ্ছেন জরিমানা। তারপর ও যেন লকডাউনে মানুষের উদাসীনতার কোন কমতি দেখা যাচ্ছে না।
এই বিষয়ে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, করোনার স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। লকডাউন যেন পরিপূর্ণ মানা হয়, সেই জন্য আমাদের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আজও আমরা করোনায় স্বাস্থ্যবিধি না মানায় ৯ জন কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৭শত টাকা জরিমান করা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি