প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলা ও ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধই এখন সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মোকাবিলার মধ্য দিয়ে সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ এ কথা বলেন সেতুমন্ত্রী।
কাদের বলেন, সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, কক্সবাজারের উন্নয়ন শেখ হাসিনা সরকারের অবদান। এ জেলার বিভিন্ন সেক্টরে শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে এবং চলমান রয়েছে কক্সবাজারের ইতিহাসে তা আর হয়নি।
বার্তাবাজার/নব