স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দোকান মালিক ও কর্মচারীরা।

মঙ্গলবার (৬ মার্চ ২১) সকালে শহরের এস এস রোডস্থ এলাকায় শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়।

শহর ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিয়াপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ কামাল লিটন, সাধারণ সম্পাদক মোবারক আলী, দোকান কর্মচারী সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর