পাকুন্দিয়ায় ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীর কুমারপুর এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, সকালে হোসেন্দী এলাকার কুমারপুর ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ‌উদ্ধার করে।

ওসি বলেন, লোকটি কৃষি শ্রমিক, কিশোরগঞ্জ সদর বিন্নাটি এলাকায় তাঁর বাড়ি আত্বীয় স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। লোকটির সাথে অনেকগুলি ঘুমের ওষুধ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত কয়েটি ঘুমের ট্যাবলেট খেয়ে রাস্তার পাশের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর