বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের নিজ বাসায় আইলোশনে রয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান।
গত শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষা করান। সোমবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মিজানুর রহমান চৌধুরী জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার স্ত্রী ও সন্তানও সুস্থ আছেন। তিনি পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী।
বার্তাবাজার/নব