ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৭ হাজার

মহামারি করোনাভাইরাসে ফের বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৯৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল এ সংখ্যাটা ১ লাখের বেশি ছিল।

মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে ও মারা গেছেন ৪৪৬ জন।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।

ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই প্রদেশে ৪৭ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় মহারাষ্ট্রে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর