উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশের কথাসাহিত্যিক ও লেখকদের ৫০ টি বই দিয়ে নির্মিত হয়েছে দইখাওয়া আদর্শ কলেজের প্রধান ফটক।
উপজেলার দইখাওয়া বাজারের পূর্ব দিকে তাকালেই চোখে পড়বে বইয়ের আদলে গড়ে তোলা আদর্শ কলেজের প্রধান ফটকটি। এতে দেশ-বিদেশের কথাসাহিত্যিক ও লেখকদের ৫০ টি বই দিয়ে দুই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে ফটকটি। ফটকটির ঠিক ওপরে রয়েছে হাতের মুঠোয় গ্লোব। যার ফলে বইয়ের কারুকাজে মন কাড়ছে দর্শনার্থীদের।
শিক্ষার্থীরা জানান, এটি ব্যতিক্রম এবং দৃষ্টিনন্দন হয়েছে। ফটকটি পথচারীরা দাঁড়িয়ে দেখছে। এছাড়াও কলেজের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন এক শহীদ মিনার। দৃষ্টিনন্দন ফটকটি তৈরি করতে প্রাক্তন শিক্ষার্থীরা কাজ করছেন। চারুকলার শিক্ষার্থীরা ফটক নির্মাণের সহযোগিতা করেছেন। ফটকটি নির্মাণে প্রায় ১ বছর লেগেছে। কলেজের অধ্যক্ষ, কলেজ ফান্ড থেকে কিছু টাকা বরাদ্দ দিয়ে নির্মাণ কাজ শুরু করেন। বই হচ্ছে জ্ঞানের ভান্ডার, ফটকের মাধ্যমে শিক্ষার্থীদের বুঝানো হয়েছে।
স্থানীয়রা জানান, এমন দৃষ্টিনন্দন ফটক দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। এটি নির্মাণের ফলে কলেজে ও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই দৃষ্টি নন্দন ফটকটি নির্মাণ করা হয়েছে। চলতি বছরের ২৬ মার্চ ফটকের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
বার্তাবাজার/পি