রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গত বৃহস্পতিবার থেকে আইসিইউতে আছেন। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।

বর্তমানে রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। তার অবস্থা ভালো, জ্বর নেই ও কাশিও কমেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট ভালো পাওয়া গেছে।

রিজভীর সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফুর রহমান তুষার।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা রিপোর্ট পজিটিভ আসলে ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর