বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪২৪ জন। মারা গেছেন ২৮ লাখ ৭৩ হাজার ৫০৩ জন ও সুস্থ হয়েছেন ১০ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৯০ জন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ৫ লাখ ৬৯ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৫১৮ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার ১৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ১৫৩ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ১৮৯ জন।
এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪৭৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ৪৫ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন ও মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।
বার্তাবাজার/নব