চীনে আবারও করোনার হানা!

কয়েক মাস ধীরগতির পর আবারও বাড়ছে চীনে করোনার সংক্রমণ। গেল ২ মাসের মধ্যে দেশটিতে রেকর্ড ৩২ জন আক্রান্ত হয়েছে। দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে মিয়ানমারকে দুষছে সংশ্লিষ্টরা।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথমবারের মতো করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পরে গোটা বিশ্বে। এরইমধ্যে মহামারি করোনায় বিশ্বে ১৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাড়ে ২৮ লাখের বেশি মানুষ। তবে, যেই চীন থেকে মহামারিটি শুরু হয় সেখানে কমে যায় সংক্রমণের মাত্রা।

তবে সম্প্রতি দেশটিতে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। গেল রোববার (৪ এপ্রিল) একদিনে ৩২ জন নতুন রোগী শনাক্ত হন। গত দুই মাসের দৈনিক সংক্রমণ শনাক্তের হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা।

দেশটির গণমাধ্যম অনুসারে, নতুন রোগীদের মধ্যে স্থানীয় যারা, তাদের সবাই চীনের ইউনান প্রদেশের রুলি শহরের বাসিন্দা। এরইমধ্যে শহরটির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাপকহারে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একইসঙ্গে শহরটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর