যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) রাতে তাদের মরদেহ উদ্ধার করেছে অ্যালেন পুলিশ।
নিহতরা হলেন, ১৯ বছর বয়সী যমজ ভাই ফারহান ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভির, বাবা-মা ইরেন ও তৌহিদুল ইসলাম ও তাদের নানি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারের ৬ সদস্যের মধ্যে ২ ভাই অন্য ৪ সদস্যকে হত্যা করে নিজেরা আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র ধরে স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনার জন্য দায়ী পরিবারের সর্বকনিষ্ঠ ২ ভাই। ওই পরিবারের ২ ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন পরিবারের বাকিদের মেরে ফেলার পর আত্মহত্যা করে ফারহান ও ফারবিন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তারা। ঘটনার আগে ইনস্টাগ্রামে দীর্ঘ সুইসাইড নোট পোস্ট করেছে ফারহান। ৯ম শ্রেণি থেকে হতাশা আর বিষণ্নতার বিরুদ্ধে লড়াই করছে বলে জানায় সে।
বার্তাবাজার/পি