রংপুর অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুরসহ আশেপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার রাত ৯টা ২০ মিনিটে তিন সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় অনেকে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ১। আর উৎপত্তি স্থল ভূটানের ছ্যামছি এলাকায়। ঢাকা থেকে যার দূরত্ব ৪০১ কিলোমিটার।

তিনি আরও বলেন, রংপুুুরের আট জেলাসহ রাজশাহীর কিছু অংশে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রকি আহমেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর