৫ দিনের মধ্যে নাটোর সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট প্রতিষ্ঠার নির্দেশ

করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির প্রেক্ষাপটে সংশ্লিষ্ঠ রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে নাটোরের সদর হাসপাতালের নির্মানাধীন ভবনে ৫ দিনের মধ্যে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। একই সাথে ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকেও নির্দেশ দেন তিনি।

সোমবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন করোনা রোগীদের সার্বিক ব্যবস্থাপনার খবর নিত গিয়ে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক। এসময় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ স্বাস্য বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার উপস্তিত ছিলেন।

জেলা প্রশাসক মাঃ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাসের সুচিকিৎসা যাতে নিশ্চিত হয় সেজন্য নির্মানাধীন ভবনে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশনা দিয়েছি। নাটোর সদর হাসপাতালে বর্তমানে ১১ জন করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে। বাকি ২০৩ জন নিজ নিজ বাড়িত থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

সাকলাইন শুভ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর