বৌয়ের বোরকায় মাস্ক বানিয়ে পুলিশের হাত থেকে রক্ষা!

উর্ধ্বমূখী করোনার সংক্রমণ প্রতিরোধে সোমনার (৫ এপ্রিল) থেকে সারাদেশেই চলছে লকডাউন। এর মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য মাঠে নেমেছে প্রশাসন। তবে প্রথম দিনটি বেশ ঢিলেঢালাভাবে কেটেছে।

লকডাউন যেন কিছুই না এমন একটা ভাব নিয়ে মানুষজন রাস্তাঘাটে নেমেছে। আবার অনেক মানুষ প্রয়োজনেও বের হয়েছে। চট্টগ্রামেও তেমনি দুই যাত্রীর দেক্লহা হয় পুলিশের সাথে। চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে এই ঘটনার সচিত্র বর্ণনা করা হয়েছে।

ঘটনা বর্ণনায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, ‘সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’। সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন।’

‘আমাদের মাস্ক সংক্রান্ত প্রশ্নবাণ থেকে আপাতত মুক্তি মিলেছে তার। কিন্তু পুরুষটি? তিনি কি করে নিজেকে বাঁচাবেন! তার তো আর নিকাব বা এ ধরনের কিছু নেই। হাতের কাছে কোন কিছু খুঁজে না পেয়ে অগত্যা নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই….! পুলিশের হাত থেকে বাঁচা ভীষণ জরুরি, করোনা ভাইরাস থেকে নয় কিন্তু!’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর