সপ্তাহব্যাপী কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে লোহাগাড়া ব্যবসায়ীদের বিক্ষোভ

সপ্তাহব্যাপী লকডাউনের বিরোধীতা করে রাস্তায় বিক্ষোভে নেমেছে চট্টগ্রামের লোহাগাড়ার ব্যবসায়ীরা। এসময় সড়কে সাধারণ যান চলাচল অবরোদ্ধ ছিলো।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে লোহাগাড়া দোকান মালিক ও ব্যবসায়ীরা বটতলী মোটর স্টেশনে বিক্ষোভ করেছেন। এই সময় তারা ‘লকডাউন মানি না’ বলে শ্লোগান দেন।

ব্যবসায়ীদের দাবী, যেভাবে বিশেষ বিবেচনায় শিল্প-কারখানা ও সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান খোলা রাখা হয়েছে, সে ভাবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার সুযোগ দেয়া হোক।

তারা বলেন, এমনিতে গেলো বছর করোনায় লকডাউনের কারনে ব্যবসায়ীরা আদৌ লোকসান কাটিয়ে উঠতে পারেনি। গোটা বছর মিলে ঈদের পূর্বে দুই মাস ব্যবসার মৌসুম। এবারও যদি এই সময় মার্কেট বন্ধ থাকে তবে আমাদের পথে বসতে হবে।

বিক্ষোভের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগাড়া থানার ওসি ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সরকারের সিদ্ধান্ত মানার পরামর্শ দেন এবং শান্ত করার চেষ্টা করেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর