দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প

দেশের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহ্ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটি মাত্র পাঁচ মাত্রার ছিল।

তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর