গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজা(২২) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চোখতোলা শ্মশানঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা উপজেলার মহেশপুর গ্রামের তারেকুজ্জামান এর ছেলে।

স্থানীয়রা জানান, রাজাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রাজার বাবা তারেকুজ্জামান জানান, আমি এবং আমার ছেলে ব্রয়লার মুরগির ব্যবসা করি প্রতিদিনের মতো সে মুরগির ময়লা আবর্জনা ফেলার জন্য চোখ তোলা শ্মশান ঘাট এলাকায় যায়। হঠাৎ আমার কাছে খবর আসে সে শ্মশান ঘাট এলাকায় পড়ে আছে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান বার্তা বাজারকে জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর