এবার সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের শাল্লায় জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার আটগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির ধান কাটাকে কেন্দ্র করে নোমান আহমেদ ও ছন্টু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দুই সদস্য আহত হন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ধানকাটা নিয়ে নোমান ও ছন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময়ে দু’জন পুলিশ সদস্য আহত হন।

এদিকে পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর