মঠবাড়িয়ায় হত্যাকাণ্ডের শিকার কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি ধান ক্ষেতে নিখোঁজের ২৪ ঘন্টা পর এক কলেজ ছাত্রের মরদেহ পাওয়া গেছে।

রবিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে বাইশকুড়া এলাকার ধান ক্ষেতের ঐ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। হত্যাকাণ্ডের আল আমীন (২২), ডৌয়াতলা ওয়াজেদিয়া ডিগ্রি কলেজের ছাত্র এবং উত্তর ভেচকী গ্রামের ছিদ্দিক আকনের ছেলে। এই ঘটনায় সোমবার (৫ এপ্রিল) নিহতের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি মাঠে কলেজ পড়–য়া ওই যুবকের মৃত্যুদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুদেহটি উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মঠবাড়িয়া থানার ওসি আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান এবং পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহ জাহান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর