বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করা সেই প্রিয়া সাহার খোঁজ মিলেছে। প্রায় ২ বছর পরে তিনি জনসম্মুখে এসেছেন। এই সময়টা তিনি একরকম আত্মগোপনেই ছিলেন।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের সামনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিসের (এইচআরসিবিএম) বিক্ষোভ কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা গেছে।
এর আগে ২০১৯ সালের ১৭ জুলাই হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতকালে প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে।
তার ওই বক্তব্যে সে সময়ে দেশ ও প্রবাসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় উঠে।
এদিকে নিউইয়র্কে আত্মীয়ের বাড়িতে অবস্থানকারী প্রিয়া সাহার সঙ্গে জামায়াতপন্থী একটি টেলিভিশনের কর্মীরা কয়েক দফা সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
বার্তা বাজার/এসজে