নোয়াখালীর হাতিয়ায় নতুন করে আরো ২জন করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গ থাকায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা সনাক্তকরণ ল্যাবে ৪জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২জনের করোনা সনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: নাজিম উদ্দিন বলেন, আক্রান্তদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। সে সাথে তাদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
গত বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়া করোনা মহামারিতে হাতিয়া উপজেলায় এই পর্যন্ত নমুনা সংগ্রহ করানো হয়েছে ৭৬১ জনের। এর মধ্যে করেনাই আক্রান্ত হয় ১৩৪জন। হাতিয়ায় করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যাংক কর্মকর্তাসহ ২জনের মৃত্যু হয়।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/ভি.এস