বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত ডি-৮ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট হয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম। সোমবার (৫ এপ্রিল) তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
ডি-৮ উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ (ডি-৮ অথবা উন্নয়নশীল আট) নামে পরিচিত।
এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। তিনি সেন্ট এডওয়ার্ডস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্নাতক প্রোগ্রামের অংশ হিসাবে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
বার্তা বাজার/এসজে