প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ভালুকায় ছাত্রদলেরকর্মী আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি ও আপত্তিজনক মন্তব্য করার ভালুকা উপজেলার ৫ নং বিরুনীয়া ইউনিয়ন থেকে হৃদয় নামে ১ ছাএদল কর্মিকে আটক করে পুলিশে সপোর্দ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নজরে আসলে ৫ এপ্রিল সোমবার বিকালে তাকে আটকে রেখে পুলিশে সপোর্দ করে।

জানা যায় বিরুনীয়া গ্রামের আঃমহা’র পুএ ছাত্রদলকর্মী শান্ত আহাম্মদ হৃদয় কয়েকদিন যাবৎ তার ফেইসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রীকে
নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে।

ভালুকা মডেল থানর ওসি (অপারেশন) আবু বকর সিদ্দিক বার্তা বাজার কে জানান হৃদয়কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর