সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) এসআই আবু হানিফ অভিযান চালিয়ে সাতক্ষীরার বহেরা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে লাজিম (১৯) আটক করে।

দেবহাটা থানা সুত্রে জানায়, আটক হওয়া ঐ যুবক উপজেলার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে প্রায়ই সময় উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়টি যুবকের পরিবারকে জানালেও সে খ্যান্ত হননি। এক পর্যায়ে গত ৪ এপ্রিল দুপুর ১টার দিকে ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে শয়ন কক্ষে ঐ ছাত্রীকে ধর্ষন করে এবং সেখান থেকে পালিয়ে যায়।

এঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর