ঢাকা সাভারে ৯২জন নমুনা প্রদানকারীর মধ্যে ৩৩ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি (মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল) ডা. মোঃ আরমান আহমেদ বার্ত বাজারকে বিষয়টি জানান।
তিনি বলেন, সাভারে সর্বশেষ গতকাল রবিবার (৪ এপ্রিল) সাভারে মোট ৯২ জনের নমুনা গ্রহন করা হয়। তাদের মধ্যে ৩৩জন পজিটিভ শনাক্ত হয়েছেন। বিষয়টি সাভারবাসীর জন্য অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি সাভারবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
প্রসঙ্গত, এপর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩৬৪৩ জনের, তাদের ভিতর মোট ১৯০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পজিট শনাক্তদের মধ্যে মোট ৩৫ জন মারা গেছেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি রয়েছে।
আল মামুন খান/বার্তাবাজার/ভি.এস