টাঙ্গাইলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সাতজনকে জরিমানা

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় তিন দোকানদারকে এবং মাস্ক ব্যবহার না করার কারণে চারজনকে (মোট সাত জনকে) সর্বমোট আট হাজার সাতশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পুরাতন আদালত রোড, ছয়আনি বাজার ও মসজিদ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর