সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। মাঝেমধ্যে প্রশাসনের তৎপরতা দেখাগেলেও দিনের অধিকাংশ সময়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়া অন্য দিনের মত সব খানেই লোকসমাগম স্বাভাবিক দেখা গেছে।
আজ সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে একসপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার এবং তা বাস্তবায়নে চারঘাটে স্বল্প পরিসরে কাজ করতে দেখাগেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে। এরই ধারাবাহিকতায় করোনার সংক্রমণ রোধে লকডাউন নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরীর নেতৃত্বে প্রশাসনের সদস্যরা চারঘাট ও সারদা বাজারে মোট তিন দোকানিকে সর্বমোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরা হলেন, চারঘাট বাজারের এম কে ইলেকট্রনিক ও হক বাসনালয় এবং সরদহ বাজারের খালেক এন্টারপ্রাইজ।
এরপর চারঘাট চারমাথা মোড়, সবজি বাজার, মেডিকেল মোড়, সরদহ বাজার, ট্রাফিক মোড় ও কাঁকরামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
উল্লেখ্য যে, নির্ধারিত কয়েকটি বাজারে প্রশাসনের তৎপরতায় থাকলেও প্রান্তিক পর্যায়ের বাজারগুলোতে নেই নজরদারি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এ সকল বিষয়ে চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী বলেন, ইতোমধ্যে আমরা লকডাউন বাস্তবায়নে যারা সরকার ঘোষিত নিয়ম মানছে না এমন ৩ দোকানিকে অর্থদণ্ড প্রদান করেছি।
জনস্বার্থে সামাজিক দূরত্ব নিশ্চিত, জনসমাগম বন্ধ, বাজার দর নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/ভি.এস