লকডাউনে জবির শিক্ষক-কর্মকর্তাদের ঢাকা ত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেউ কর্মস্থল তথা ঢাকা ত্যাগ করতে পারবেন না।

সোমবার (৫ এপ্রিল) উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সম্পূরক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্পূরক জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ/দপ্তরসমূহ খোলা রাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো সে সকল দপ্তর/বিভাগ ছাড়াও জরুরি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নিরাপত্তা, পরিবহন পুলসহ অন্যান্য ইনস্টিটিউট /বিভাগ /দপ্তর প্রয়োজনীয় জনবল দ্বারা সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত আকারে খোলা রাখতে হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, এটি লকডাউনের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে মহামারি করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার সাতদিনের লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গত ৪ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ৫ এপ্রিল হতে ১১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরী দপ্তর ও জরুরী কাজে ( যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরী গবেষণা ইত্যাদি) নিয়ােজিত জনবল ব্যতীত সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে।

মোঃ সুমন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর