বাবার চিকিৎসার জন্য জবি শিক্ষার্থীর মানবিক আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম শেখের বাবা হায়দার শেখ গত ২৬ মার্চ শুক্রবার দূর্ঘটনার স্বীকার হয়ে বাম পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসার জন্য প্রায় ৮৫ হাজার টাকার প্রয়োজন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহিম শেখ ঢাকায় টিউশনি করে চলেন। তাদের ৪ সদস্যবিশিষ্ট পরিবার। ইব্রাহিম তার নিজের খরচে পড়াশুনা করে। বার্ধক্যের কারনে তার বাবা কোনো উপার্জন করতে পারেন না। এখন তার বাবার এ অবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছে ইব্রাহিম সহ তার পুরো পরিবার।

ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায়, তার বাবা হায়দার শেখ গত ২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গরুর আঘাতে পায়ের উপরিভাগে কোমড়ের নিচের অংশ থেকে ভেঙ্গে যায়। খুলনা ডক্টরস পয়েন্ট হসপিটালে নিয়ে গেলে সেখানের ডাক্তাররা পরিক্ষা নিরীক্ষা করে অপারেশনের কথা জানান। এই অপারেশন এবং চিকিৎসা খরচ বাবদ প্রায় ৮৫ হাজার টাকার প্রয়োজন।

ইব্রাহিম শেখ তার বাবার চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ করে বলেন, অভাবের সংসারে বাবার চিকিৎসার ব্যায় বহন করা আমাদের পক্ষ্যে সম্ভব নয়। আমি আপনাদের কাছে আমার বাবার চিকিৎসার জন্য সাহায্য চাই। আপনারা সকলে সহযোগিতা করলে আমি আমার বাবাকে আবার সুস্থ অবস্থায় দেখতে পাব। এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া বাবার চিকিৎসা করানো সম্ভব না। এখন আপনাদের সাহায্যই আমার বাবার চিকিৎসার শেষ ভরসা।

মোঃ সুমন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর