লঞ্চডুবি: উদ্ধার অভিযান শেষ, ২৮ মরদেহ হস্তান্তর চলছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ সম্পাত ঘোষণা করা হয়েছে। লঞ্চটি উদ্ধারের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। লঞ্চটি থেকে মোট ২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের মাধ্যমে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে লঞ্চটি উদ্ধার করা হয়। এরপর এর ভেতর থেকে মরদেহ উদ্ধার করতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, উদ্ধার অভিযান সমাপ্ত করে মরদেহগুলো ফায়ার সার্ভিসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা শনাক্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেবে।
বার্তাবাজার/এসজে