মাওলানা মামুনুল হক একজন জঘন্য ব্যক্তি: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন জঘন্য ব্যক্তি।

সোমবার (৫ এপ্রিল) সাংবাদিকদের এ কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলার জন্য তার বিচার হওয়া উচিত। তিনি ইসলামের কথা বলে নোংরামি করেছেন। রিসোর্টে থাকা নারী তার স্ত্রী কি না, তা তদন্ত করতে হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, হেফাজত নেতাদের দুর্নীতির তদন্ত ও বিচার হওয়া উচিত। হেফাজত ইস্যুতে সরকারকে আরও কঠোর হতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর