চাঁদপুরেও লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনা সংক্রমণ প্রতিরোধে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্ত কে মানতে রাজি হয়নি চাঁদপুরের স্থানীয় ব্যবসায়ীরা। ‘লকডাউন মানি না’ শ্লোগানে তারা মিছিল করেছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে তারা রি বিক্ষোভ মিছিল করেন।

এ সময় চাঁদপুর শহরের হাকিম প্লাজা, হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার সামনে অবস্থান নেয়। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি পুনরায় হর্কাস মার্কেট সংলগ্ন চাঁদপুর টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সমাবেশ শেষ করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর