তুরাগ নদী দখলমুক্তকরণে সাভার উপজেলা প্রশাসনের অভিযান

সাভারের ভাকুর্তায় তুরাগ নদী দখলমুক্ত করণে সাভার উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়নের সালেহপুরে তুরাগ নদীতে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে নদীর পানি প্রবাহে বিঘ্ন ঘটায় কিছু ভূমিদস্য। বিষয়টি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

এব্যাপারে, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভারের আমিনবাজারের তুরাগ নদীর মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় সেখানকার ভরাটকৃত মাটি আমিনবাজারের এক ইউপি সদস্যকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয় সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

অভিযান চলাকালে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন, কার্যকরী কমিটির সদস্য রাজু আহমে প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আল মামুন খান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর