গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘোড়াদিয়া আবেদ টেক্সটাইল সংলগ্ন আরমান ভুইয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, এবং এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মার্কেটের মালিক রুহুল আমিন।
অগ্নিকাণ্ডের সাথে সাথে ফার্য়ার সার্ভিসে ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসেন বলে জানা যায়।
মার্কেটের মালিক রুহুল আমিন জানান, এই মার্কেটে তিনটি দোকান ছিলো, একটি মুদি দোকান, একটি টেইলার্সের দোকান ও একটি ওর্য়াকশপের দোকান।
ক্ষতিগ্রস্ত মোঃ আক্তার ভূইয়া জানান, আমাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে, আমরা এখন পথের ফকির হয়ে গেয়েছি, আমাদের বেঁচে থাকার একমাত্র পথ ছিলো এই দোকান। যার মাধ্যমে প্রতিদিনের সংসারে খরচ আসতো। এখন শেষ আশা টুকু নষ্ট হয়ে গেলো, তাই সরকার কাছে আকুল আবেদন সরকার যেন আমাদের কিছু আর্থিক সাহায্য সহযোগিতার করেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং দোকা মালিকদের প্রতি সমবেদনা জানান চিনিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার।
রেজাউল করিম/বার্তাবাজার/পি