হাতিয়ায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর হাতিয়ায় করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সারা দেশের মতো করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে হাতিয়া উপজেলায় গণপরিবহন, মার্কেট এবং হোটেল-রেস্টুরেন্টে বসে খাওয়া বন্ধ রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র এর নেতৃত্বে পুলিশের টিম কাজ করছে।

এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জারিকৃত আদেশ অমান্য করায় (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল)আইন ২০১৮ এর ২৪ এর ২ ধারা মোতাবেক ৬টি মামলায় ৩২,০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিদেশ থেকে আগত এক প্রবাসীকে ১৪ দিনের জন্য হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করার সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করার জন্য এবং মুখে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর