শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবারও বিএনপির উচ্চ পদ থেকে ছাঁটাই!

দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে। সোমবার (৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে। সেখান থেকে চিঠি পৌঁছে যাবে মারফ কামাল খানের কাছে।

এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, প্রেস সচিব মারুফ কামাল খানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি আদিষ্ট হয়ে অব্যাহতিপত্রটি গুলশান অফিসে পাঠিয়েছি।

সূত্র জানায়, ২০১৮ সাল থেকেই মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি তার কর্মস্থলে আসছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় সিদ্ধান্ত ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কড়া সমালোচনা করেন। তার এসব বক্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। তাকে নিয়ে অস্বস্তি বাড়ছিল বিএনপিতে। এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বেও ছিলেন তিনি

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর