লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের ১ম দিনে ঢাকার সাভারে সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে দাভার বাজার বাসষ্ট্যান্ড সহ সংলগ্ন এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাভারে লকডাউন চলাকালীন সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ (৫ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় সকল শপিংমল বন্ধ করা, গণপরিবহন বন্ধ করা, রেস্টুরেন্টসমূহ নির্দেশনা অনুযায়ী চালানো হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, যথাযথভাবে আদেশ প্রতিপালিত না হওয়ায় একটি রেস্টুরেন্ট, ২টি বাস এবং একটি শপিংমলে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/পি