পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মাহবুব আলম সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ি ও মো. হালিম শরীফ জসিম (৫০) সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু ঘটেছে।

রোববার দিনগত রাতে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়- জ্বর ও করোনা উপসর্গ নিয়ে গত শনিবার পৌর শহরের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ছেলে ব্যবসায়ি মো. মাহাবুব আলম সেলিম ও উপজেলার পৈকখালী গ্রামের বাসিন্দা আলী আকবর শরীফ এর ছেলে সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারী মো. হালিম শরীফ (জসিম) ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল আফিসার ডা. মো. বেল্লাল হোসেন বিষিয়টি নিশ্চিত করে আজ সকালে বার্তা বাজার’কে জানান- মৃত দুই ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু রোববার রাতেই এ দুই জনের মৃত্যু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর