আনোয়ারায় ৫৪ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারায় লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং মাস্ক পরিধান না করার অপরাধে দোকানিদেরসহ ১৯ জনকে ৫৪০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার, চাতরী চৌমুহনী বাজার, বন্দর সেন্টার ও বটতলী রুস্তম হাট এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বলেন, প্রতিদিন করোনা আক্রন্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং মাস্ক পরিধান না করার অপরাধে মোট ১৯ জনকে ৫৪০০০ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করছি। আমরা আপনাদের জরিমানা করতে চাইনা, করোনাভাইরাস মোকাবিলায় আপনাদের সহযোগিতা চাই।
সুমন শাহ/বার্তাবাজার/পি