গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়
সিলেটের গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি না মানায় ১১ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ গোলাপগঞ্জ শাখাকে ১০ হাজার টাকা, মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি না মানায় ৮ জন ব্যক্তির কাছ থেকে মোট ১ হাজার ৪ শত টাকাসহ ১১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
মো.গোলাম কবির বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
ফাহিম আহমদ/বার্তাবাজার/পি