বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দিয়েছে ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতের সেয়ানাবাহিনী। রোববার (৪ এপ্রিল) সন্ধায় যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশের কাছে ঘোড়াগুলো হস্তান্তর করে ভারত।

হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আর কে সাজেত।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে ঘোড়াগুলোকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ১০ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর