লকডাউনে কলাপাড়ায় সকল দোকান-পাট বন্ধ, রাস্তাঘাট ফাকা

পটুয়াখালীর কলাপাড়ায় সরকার কতৃক নির্দেশনার এক সপ্তাহ লকডাউনের প্রথম দিনে কলাপাড়ার পৌরশহরের সকল দোকান পাট বন্ধ, রাস্তাঘাট ফাকা। নেই কোন ক্রেতা বিক্রেতাদের কোলাহল ও কোন গাড়ী ঘোড়ার যানজট।

কলাপাড়ায় লকডাউনের প্রথম দিনে পৌর শহরের ব্যাস্ততম মার্কেট সহ সমস্ত বিপনি-বিতান গুলো একেবারে বন্ধ। প্রয়োজনের তাগিদে কেউ কেউ রাস্তায় বের হলেও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বের হচ্ছেন। স্থানীয় প্রশাষন শক্ত অবস্থানে রয়েছেন।

নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী যেমন কাঁচাবাজার, মুদি মনোহরীর দোকান সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। সকল ব্যাবসায়ী ও সাধারন জনসাধারণকে এ নিয়ম কঠোর ভাবে মেনে চলার নির্দেশনা রয়েছে। তাই প্রয়োজনীয় কাজ বিকেল ৪ টার মধ্যে সেরে নেয়ার জন্য প্রষাশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

খাবারের দোকান এবং চায়ের দোকান খোলা খোলা থাকলে ও কোন প্রকার লোকজনের ভীর লক্ষ করা যায়নি। লকডাউনের প্রথম দিনে তেমন উল্লেখযোগ্য ভাবে দোকান কোথা ও খুলতে দেখা যায়নি। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের ভয়াবহতার কথা বিবেচনা করে সকলেই প্রথমদিনের লকডাউন শতভাগ মেনে চলার চেস্টা করছেন। তবে সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা এ লকডাউন কে খুশী মনে মেনে নিতে পারেননি।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর