রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইসলামপুরে লকডাউনে দোকানপাট খোলা রাখার দাবীতে বিক্ষোভ করছে ব্যবসায়ীরা। স্বাস্থ্য বিধি মেনে তারা দোকানপাট খোলা রাখার দাবি জানাচ্ছেন।
সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পাটুয়াটুলি-ইসলামপুর রোডে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের দাবি, গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষতি এখনো পূরণ করা সম্ভব হয়নি। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
বার্তা বাজার/এসজে