আইপিএলে যে দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন সাকিব

আগামী ৯ এপ্রিল থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আসর মাতাবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মাঠে নামার আগে কলকাতার জার্সিতে অবদান রাখার কথা জানিয়েছেন সাকিব। এবারের আসরে কলকাতার হয়ে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চান সাকিব। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য মুখিয়ে আছেন তিনি।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রশ্ন উত্তর পর্বে সাকিব বলেন, এবারের আসরে দলের জয়ে অবদান রাখতে চাই। আর যে রেকর্ডটা করতে চাই সেটি হল এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চাই।

তিনি বলেন, এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে আমি মুখিয়ে আছি। সব বিভাগেই আমাদের দল ভালো। এবারের দলটির বোলিং অ্যাটাকটা দারুণ। যা আমাদের এবারের মৌসুমে শিরোপা জেতাতে পারে।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশনে নামবে কলকাতা। ১৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর