জয়পুরহাটে লকডাউনের প্রথম দিন, তৎপর প্রশাসন

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে জয়পুরহাটে বাস বন্ধ থাকলেও চলছে ইজিবাইক, আটোরিক্সাসহ বিভিন্ন রকমের যানবাহন।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে ইজিবাইক ও আটো রিক্সা চলাচল করছে। তাছাড়াও শহরের পাঁচুরমোড়, প্রেসক্লাব রাস্তা, আমতলী, পূর্ব বাজার, রেলগেট এলাকায় জনাসমাগম দেখা যায়।

লকডাউনে বাড়ি থেকে কেন বের হয়েছেন এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, কেউ অফিসে, কেউ বাজারে, কেউবা হাসপাতাল আবার কেউবা লকডাউন কেমন চলছে তা দেখতে বেরহওয়াসহ নানা প্রয়োজনের কথা বলেন।

এদিকে শহরের অধিকাংশ মোড়ে চায়ের দোকান খোলা রাখা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের মানুষকে চায়ের আড্ডা দিতে দেখা গেছে।

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্ট্রন চন্দ্র রায়। সচেতনতামূলক কার্যক্রম পরিচালনকালে আজ কোন জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সরকারের দেওয়া লকডাউনের নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। কাঁচাবাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করা যাবে। বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

জয়পুরহাট জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম অভিযান পরিচালনা করা হচ্ছে।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর