আখাউড়ায় সীমিত আকারে দোকানপাট চালু রাখার দাবি ব্যবসায়ীদের

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় লকডাউনের মধ্যে সীমিত আকারে সকল ধরনের দোকানপাট চালু রাখার জন্য দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার(৫ এপ্রিল) সকালে আখাউড়া পৌর শহরে অবস্থান নিয়ে সকল ব্যবসায়ীরা এই দাবি জানান। তখন তাদের দাবি নিয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়া থানার অফিসার ইনচার্জের কাছে তুলে ধরেন।

এই সময় ব্যবসায়ীরা দাবি জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা গুলার মত যেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলা সীমিত আকারে কয়েক ঘন্টা জন্য খুলে দেওয়া হয়।

আখাউড়া সড়ক বাজারের এক ব্যবায়সীক বলেন, আমারা সমাজের মধ্যবিত্ত পরিবারের মানুষ, ঈদ ও রমজানের আগে ধার দেনা করে দোকানে মালামাল তুলি। এখন যদি লকডাউনে সবকিছু বন্ধ করে দেয়, তাহলে আমরা কোথায় যায়। সরকারের কাছে অকুল আবেদন আমাদেরকে যেন কয়েক ঘন্টা সুযোগ করে দিয়ে আমাদের ফ্যামিল গুলা নিয়ে চলার সুযোগ করে দেন।

এই বিষয়ে আখাউড়া সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খোকা মিয়া বলেন, আমরা সকল ব্যবসায়ীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ও লকডাউনের পক্ষে। করোনা ভাইরাসে বিধি নিষেধ মেনেয় আমরা সল্প পরিসরে ব্যবসা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়া থানার ওসি মহাদয়ের

কাছে দাবি জানিয়েছি। আমরা ব্যাবসায়ীকরা যেই ভাবেই থাকিনা কেন আমাদের প্রতিষ্ঠানে গুলাতে কাজ করা কর্মচারীর তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পরবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে মালামাল তুলে ব্যবসা পরিচালনা করে। এখন সব কিছু বন্ধ হয়ে পরলে অই ব্যবসায়ীরা কি ভাবে চলবে।তাই আমাদের কে সীমত পরিসরে ব্যবসা পরিচালনা করতে দিলে। আমাদের পরিবার নিয়ে কোন ভাবে জীবন যাপন করতে পারবে বলে আমি আশা করি

উল্লেখ্য, সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল শনিবার পর্যন্ত আগামী ৭দিন বাংলাদেশে লকডাউনের ঘোষণা করেন। এরি প্রেক্ষিতে আখাউড়া উপজেলায় লকডাউন চলমান রয়েছে। সেই জন্যে আখাউড়ায় জরুরি সেবা ব্যাতীত সব ধরনেট দোকানপাট বন্ধ রয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর