লকডাউনের প্রথম দিনেই পেঁয়াজের দাম আরও বাড়ল

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। লকডাউনের প্রথম দিনেই দ্বিতীয় দফায় পেঁয়াজের দাম বেড়েছে।

গতকাল (রোববার) প্রথম দফায় পেঁয়াজের কেজিতে ৫টা করে বেড়েছিল। আর আজ পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা। গতকাল দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি হয়েছিল। আজ ব্যবসায়ীরা ৪০ টাকা কেজি বিক্রি করছেন।

মূলত লকডাউনের খবর ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়।

ক্রেতারা বাড়তি পণ্য কেনায় সন্ধ্যার পরপরই বেশ কিছু খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। রোববার সকালে তারা পাইকারি বাজারে গিয়ে দেখেন পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে গেছে।

রোববারের মত সোমবার সকালেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে আরও ৫ টাকা বেড়েছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজের দাম আরেক দফায় বাড়িয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর